২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল চুলের রং তৈরি, কারখানাকে জরিমানা

চুলের নকল রং তৈরির অভিযোগে নাটোর সদরে একটি কারখানাকে জরিমানার পর বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 06:08 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

বৃহস্পতিবার দত্তপাড়া বিসিক এলাকার রিফাত কেমিক্যাল কোম্পানি নামের ওই কারখানার মালিক আব্দুর রাজ্জাকের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নায়িরুজ্জামান জানান, গোপন খবরের ভিত্তিতে দুপুরে রিফাত কেমিক্যাল কোম্পানির কারখানায় অভিযান চালিয়ে নকল চুলের রং তৈরি করার সরঞ্জাম, ৪৫ বস্তা খালি বোতল, ২৪ কার্টন কালি ও নয়টি ড্রাম ভর্তি রাসায়নিক জব্দ করা হয়।

এ সময় মালিক আব্দুর রাজ্জাক এসব মালামালের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই লাখ টাকা জরিমানা  এবং ওই কারখানা বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, ওই কারখানায় ভারতীয় ব্র্যান্ডের ‘দুলহান’ নামের একটি চুলের রং  প্রস্তুত করা হচ্ছিল।