২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৫ মুদি দোকান ভস্মীভূত

গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানা এলাকায় পাঁচটি মুদি দোকান পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 04:13 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহিন আলম জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সিটি করপোরেশনের ছয়দানা দেউলিয়াবাড়ি এলাকায় ওই অগ্নিকাণ্ড হয়।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে পাঁচটি মুদি দোকান ও এর সব মালামাল পুড়ে যায়।

শাহিন আলম আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নিরুপণ করা যায়নি বলে জানান তিনি।