২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সারবোঝাই ট্রাকে ভাংচুর ও আগুন

বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সারবোঝাই একটি ট্রাক ভাংচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 04:04 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।

"স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় ট্রাকের তেমন কোনো ক্ষতি হয়নি।"

ওসি মজিবুর বলেন, সকালে সারবোঝাই একটি ট্রাক ঈদগাহ মাঠ সংলগ্ন চাঁন মিয়ার গুদামের সামনে আসামাত্র সেটিতে ভাংচুর শুরু করে অবরোধকারীরা।

এরপর চালক ও তার সহকারীকে নামিয়ে ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে পরে তারা।

এ সময় ওই গুদামে কর্মরত শ্রমিকরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় ট্রাকটির তেমন ক্ষতি হয়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে না পারলেও নাশকতাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা মজিবুর।