২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পেট্রোল ঢেলে ট্রেনে আগুন

বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে চাঁদপুরে একটি ট্রেনের বগিতে আগুন দেওয়া হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 12:21 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর  মেঘনা এক্সপ্রেসে বুধবার রাত ৩টার দিকে আগুন দেওয়া হয় বলে সহকারী স্টেশন মাস্টার মো. মারুফ হোসেন জানান।

তিনি বলেন, “ভোররাতে দুর্বৃত্তরা ট্রেনের একটি বগিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রেলের কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।”

আগুনে ট্রেনের ওই বগির কয়েকটি আসন পুড়ে গেছে বলে জানান তিনি।

প্রতিদিনের মতো এদিনও ভোর ৫টায় ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে রেল কর্মকর্তা মারুফ জানান।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের পাশাপাশি রেলেও নাশকতার ঘটনা ঘটছে। কোথাও রেল লাইন কেটে ফেলা, কোথাও ফিসপ্লেট খুলে নেওয়া, আবার কোথাও ট্রেনে অগ্নিসংযোগ করেছে অবরোধ সমর্থকরা।

</div>  </p>