২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা: রাজধানীতে গ্রেপ্তার ২৪

রাজধানীতে নাশকতায় জড়িত অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 12:09 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান।

বিএনপির ডাকা হরতাল-অবরোধে গাড়ি ভাংচুর, পেট্রোল বোমা নিক্ষেপসহ বিভিন্ন ধরনের নাশকতায় এরা জড়িত বলে অভিযোগ পুলিশের।

এদের মধ্যে পাঁচজন শিবিরের এবং ১৯ জন বিএনপির নেতাকর্মী বলে পুলিশ কর্মকর্তা মাসুদ জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে অবরোধের ডাক দেওয়ার পর প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে।

নাশকতার এসব ঘটনায় অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা যান।

নাশকতাকারীদের ধরিয়ে দিতে সরকার, পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।