২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে বহুতল ভবনে আগুন

রাজধানীর মতিঝিলে একটি বাণিজ্যিক ভবনে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 01:24 AM

Updated : 22 Aug 2022, 11:45 AM

দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ আলী জানান, “বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে মতিঝিল শিল্প ব্যাংকের পাশে তরঙ্গ ভবন নামের একটি বহুতল বাণিজ্যিক ভবনের পঞ্চম তলায় আগুন লেগেছে।”

দমকল বাহিনীর ছয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, “তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”