চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, বুধবার সকালে পৌরসভার মহাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা হয়।
৫৮২ আপ ট্রেন রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ আসার সময় মহাডাঙ্গা এলাকায় ওই যুবক রেললাইন পার হতে গিয়ে কাটা পড়েন।
পুলিশ লাশ উদ্ধার করেছে বলে জানান তিনি।
