২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়েছে ৫ দোকান

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডে পাচঁটি দোকান পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 03:14 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

আগুনে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর শাহিদুর রহমান বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে কোতোয়ালি থানা এলাকার ইসলাম মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চারটি গাড়ি নিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন।