২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় ৯ জনের কারাদণ্ড

একটি হত্যা মামলায় নয় জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 08:12 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাভোগ করতে হবে।

মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে বরিশাল দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মো. আদিব আলী এ রায় দেন।

দণ্ডিতরা হলেন বাকেরগঞ্জ উপজেলার খোদাবক্সকাঠি গ্রামের ফারুক গাজী, জয়নাল গাজী, দেলোয়ার হাওলাদার, ফিরোজ হাওলাদার, জাহাঙ্গীর খান, তোহা খান, জাকির বয়াতি, শিয়ালগনি গ্রামের কামাল তালুকদার ও জামাল তালুকদার।

ওই আদালতের বেঞ্চ সহকারী আজিজ হাওলাদার জানান, খোদাবক্সকাঠি গ্রামের মোস্তফা মিয়ার সঙ্গে আসামিদের বিরোধ ছিল।এর জের ধরে ২০০৩ সালের ১০ নভেম্বর মোস্তফাকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয় আসামিরা। এ ঘটনার দুই দিন পর নদী থেকে মোস্তফার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বোন মাসুদা বেগম ২০০৪ সালের ১৫ মে ৩২ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। ওই বছরের ২৮ ডিসেম্বর নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।