২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুর সদর হাসপাতালে বার্ন ইউনিট চালু

লক্ষ্মীপুর সদর হাসপাতালে তিন বেডের বার্ন ইউনিট চালু করা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 04:53 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া এ ইউনিটের উদ্বোধন করেন।

হাসপাতালের চতুর্থ তলায় এ ইউনিট স্থাপন করা হয়েছে। এখানে বর্তমানে পেট্রোল বোমায় দগ্ধ দুজন  রোগী রয়েছে।

হাসপতালের জুনিয়র কনসালটেন্ট ডা. আবু খায়ের, আরএম ডা. আনোয়ার হোসেন ও একজন সিনিয়র স্টার্ফ নার্সকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে। এদের তত্ত্বাবধানে চলবে এ বার্ন ইউনিট।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল অবরোধে এ পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় আট জন অগ্নিদগ্ধ হয়েছে। এর মধ্যে দুই জনকে ঢাকা নেওয়ার পথে মারা যায়।