২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে দুটি বাসে আগুন

ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 03:55 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

মঙ্গলবার সকালে দক্ষিণ কেরাণীগঞ্জের কদমতলী চন্দ্রা পরিবহনের কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীর বরাত দিয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, কদমতলী বাসস্ট্যান্ডে চন্দ্রা পরিবহনের দুটি যাত্রীবাহী খালি বাস দাঁড়ানো ছিল।

সকালে ৪/৫ জন দুর্বৃত্ত বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিস গিয়ে কে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আন।

বাস দুটির বেশিরভাগই পুড়ে যায় বলে জানান তিনি।