২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হাতবোমায় রিকশাচালক আহত

যশোরের দড়াটানায় ককটেল বিস্ফোরণে এক রিকশাচালক আহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 01:17 AM

Updated : 22 Aug 2022, 11:43 AM

কোতোয়ালি থানার ওসি ইনামুল হক বিডিনিউজকে জানান, রাত সাড়ে ১১টার পর শহরের দড়াটানার জনি হোটেলের সামনের অজ্ঞাতদের ছুড়ে দেওয়া ককটেটে রিকশাচালক নূর মোহাম্মদ (২৫) মারাত্মক জখম হন।

পরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, নূর মোহাম্মদের হাত, পা ও গলায় স্প্লিন্টার লেগেছে।

আহত নূর মোহাম্মদের বাড়ি ঝিনাইদহ জেলার বারোবাজারে।