বরকত জাদুঘরের নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আবুল বরকত জাদুঘর ও সংগ্রহশালা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের পাশে পলাশীর মোড়ের ওই সংগ্রহশালার নিরাপত্তাকর্মী শঙ্কর রায়ের (২৫) মৃতদেহ পাওয়া যায়।
শাহবাগ থানার এসআই আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঝুলন্ত অবস্থায় শঙ্করের লাশ পাওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”
শঙ্করের ভগ্নিপতি কাঞ্চিলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছু দিন থেকে মানসিক রোগে ভোগা শঙ্করের চিকিৎসা চলছিল। প্রতিদিনের মতো সোমবারও ভোর ৬টার দিকে শঙ্কর কর্মস্থলে যায়।
