রাজশাহীতে ১১টি হাতবোমা উদ্ধার
রাজশাহীতে ১১টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
সোমবার সকালে নগরীর দেবীসিংপাড়া মাদ্রাসা মোড়ের একটি কাঠের দোকানের পাশে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো পাওয়া যায়।
রাজশাহী র্যাবের এএসপি মীর্জা গোলাম সারোয়ার বলেন, হরতাল-অবরোধে নাশকতা চালাতে বোমাগুলো মজুদ করা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী র্যাবের রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
