২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব জাকের মঞ্জিলে শান্তি কামনা

হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরীর (কু. ছে. আ.) বিশ্ব উরস শরীফের দ্বিতীয় দিন দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফরিদপুর প্রতনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 09:15 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

শান্তি, সাম্য, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে শনিবার ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী এ উরস শুরু হয়।

জাকের পাটির প্রেস সচিব শামিম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুর ১২টা ১৫ মিনিটে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। এতে জাকের মঞ্জিলের আশেকান আর জাকেরানরা অংশ নেন।

বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর (কু. ছে. আ.) প্রতিনিধি আটরশির বিশ্ব জাকের মঞ্জিল এ উরস শরীফের আয়োজন করে বলে জানান শামিম হায়দার।

তিনি জানান, চার দিনের কর্মসূচিতে রয়েছে ওয়াক্তিয়া নামাজের সঙ্গে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহ্ফিল ও বিশেষ মুনাজাত, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার ও প্রকৃত ইসলামের সুমহান আদর্শ আলোকপাত করে ওয়াজ নসিহত।

আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিশ্বওলি কেবলাজান খাজাবাবা ফরিদপুরীর পবিত্র রওজা শরীফ জিয়ারত ও আখেরি মুনাজাতের মধ্যদিয়ে উরস শেষ হবে।

এতে পীরজাদা খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ও পীরজাদা খাজা মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদী আখেরি মুনাজাত পরিচালনা করবেন বলে জানান শামিম হায়দার।