সন্তানকে কুপিয়ে হত্যার পর মায়ের আত্মহত্যা
শেরপুরের শ্রীবরদীতে দেড় বছর বয়সী ছেলেকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন এক নারী।
রোববার বিকালে পৌরসভার কলাকান্দা গ্রামে এ ঘটনায় নিহতরা হলেন, ওই এলাকাল মোটরসাইকেল মেরামতকারী বিপ্লব হোসেনের স্ত্রী সূর্যমনি আক্তার শিউলি (২৫) ও তাদের ছেলে সৌরভ হোসেন।
এ ঘটনায় সূর্যমনির শাশুড়ি মোর্শেদা বেগমকে (৫০) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল শাহজাহান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে রোববার সন্ধ্যায় জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম দুলা বলেন, রোববার বিকেল ৪টা দিকে সূর্যমনি তার দেড় বছরের শিশু সীমান্তকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে নিজে বসত ঘরে ফাঁসিতে ঝুলি আত্মহত্যা করে। এ সময় তার স্বামী, শ্বশুর, শাশুড়ি কেউ বাড়িতে ছিল না।
তিনি বলেন, ঘটনার পর ওই বাড়ির এক সদস্য বটি খুঁজতে গিয়ে ঘরের মধ্যে সূর্যমনি ও তার ছেলের লাশ দেখে পুলিশকে খবর দেয়।
