২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি প্রতিনিধি দলের সাক্ষাত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 07:44 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল মান্নান চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রোববার বিকালে বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সাক্ষাতের সময় প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে অ্যাকাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।”

প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রপতিকে জানান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ১০টি বিভাগে বর্তমানে সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী পড়ালেখা করছে; যাদের ৫০ শতাংশই ছাত্রী।

উচ্চ শিক্ষায় নারীদের উৎসাহিত করতে ছাত্রীদের অ্যাকাডেমিক খরচের ৫০ শতাংশ ছাড় দেওয়া হয় বলেও রাষ্ট্রপতিকে জানানো হয়।

রাষ্ট্রপতি এ সময় দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সময়োপযোগী ও গুণগত উচ্চ শিক্ষা কার্যক্রম নেওয়ার ওপর জোর দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।