২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম রেল স্টেশনে ১২ সোনার বারসহ যাত্রী আটক

চট্টগ্রাম রেল স্টেশন থেকে ১২টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 07:38 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

রোববার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস থেকে আটক আদিনাথ ধর (৩২) রাঙ্গুনিয়া উপজেলার হরিহর বণিক পাড়ার বাসিন্দা।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি হিমাংশু দাশ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আদিনাথকে আটকের পর স্টেশন ম্যানেজারের রুমে নিয়ে দেহ তল্লাশি করে ১২টি সোনার বার উদ্ধার করা হয়। ওগুলো তার কোমরে বেল্টের ভেতরে রাখা ছিল।

“বারগুলো নিয়ে চট্টগ্রাম থেকে ফেনী যাচ্ছিলেন আদিনাথ।”