সিরাজগঞ্জে নদী থেকে তরুণীর লাশ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জে ইছামতি নদী থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ২০ বছর বয়সী ওই তরুণীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
রায়গঞ্জ থানার এসআই গোলাম মোস্তফা জানান, শনিবার বেলা ১১টার দিকে রায়গঞ্জ-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কে ইছামতি নদীর পাঙ্গাসি সেতুর নিচ থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
তার পরনে খয়েরি-হলুদ রঙের প্রিন্টের সালোয়ার কামিজ ছিল।
শ্বাসরোধে হত্যার পর ওই তরুণীর লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এসআই মোস্তফা।
