২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাসচাপায় শিশু নিহত

কক্সবাজার সদর উপজেলায় বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 03:34 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

নিহত মোহাম্মদ সায়মুন (৮) সদর উপজেলার খরুলিয়ার বেপারী পাড়ার ইব্রাহিম খলিলের ছেলে।

সদর মডেল থানার এসআই ফজলুল কাদের পাটোয়ারী জানান, শনিবার বেলা দেড়টায় উপজেলার খারুলিয়ার চেয়ারম্যান পাড়া এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, রাস্তা পারাপারের সময় কক্সবাজার শহরমুখী রামু লাইন সার্ভিসের একটি মিনিবাস সায়মুনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি ফজলুল।