ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত
জামালপুর শহরে ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন, আহত হন একজন।
নিহত আরফান (৩০) সদর উপজেলার চর যথার্থপুর উজানপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
জামালপুর সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানান, শুক্রবার সকাল ৯টার দিকে শহরের বেলটিয়া মাদ্রাসার সামনের সড়কে একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরোহী আরফান মারা যান।
আহত সাগরকে (১৬) গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে বলে জানান ওসি মুজিবুর।
