২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপসচিব কামরুল বরখাস্ত

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (উপসচিব) মো. কামরুল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 05:24 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।

এতে বলা হয়েছে, সুনামগঞ্জ জেলার সাবেক এডিসি (সার্বিক) কামরুল আলমের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় সুনামগঞ্জ সদর থানার মামলার চার্জশিট আদালতে দাখিল হওয়ায় তাকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হল।

বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও আদেশে বলা হয়েছে।