হাটহাজারীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড়দীঘির পাড় এলাকা থেকে চার হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে এ অভিযানের পর বৃহস্পতিবার দুপুরে র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি সোহেল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা গণমাধ্যমকে জানানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন- মো. জসিম উদ্দিন (৪৩) ও জাহাঙ্গীর আলম (৩০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বড়দীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে চার হাজার ইয়াবা ও ইয়াবা বিক্রির সাড়ে ১১ হাজার টাকা সহ গ্রেপ্তার করা হয়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়ারা স্বীকার করেছে তারা দীর্ঘ দিন ধরে ইয়াবার ব্যবসা করছে। উদ্ধার করা হয় ইয়াবার মূল্য প্রায় ১৬ লাখ টাকা।”
