২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে ‘প্রস্তুত’ থাকতে শাজাহানের পরামর্শ

হরতাল-অবরোধ কর্মসূচি থেকে সরে আসার দাবি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 12:50 AM

Updated : 25 Apr 2022, 01:00 PM

বধুবার বিকালে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয়ন পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

হরতাল-অবরোধে পেট্রোল বোমা মেরে শ্রমিক ও মানুষ হত্যা, জালাও পোড়াও শিক্ষা-ব্যবসা-বাণিজ্য পরিবহন, শিল্প কারখানার ধ্বংসের ষড়যন্ত্র রুখতে শাহবাগের জাদুঘরে সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।

শাজাহান খান বলেন, আগামী ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় ঢাকার ওয়ান্ডারল্যান্ড পার্কে আমরা একত্রিত হব। তারপরে আমরা বেগম জিয়া সাথে সাক্ষাৎ করতে যাব।’’

এজন্য খালেদা জিয়াকে প্রস্তুত থাকারও পরামর্শ দেন তিনি।

নৌমন্ত্রী বলেন, “আপনি যদি হরতাল- অবরোধ বন্ধ না করেন, তাহলে চিরদিনের জন্য আপনার দ্বার বন্ধ হয়ে যাবে।

“অবরোধ আমার শ্রমিকরা না খেয়ে আছে, আপনি কিন্তু না খেয়ে নাই। খাবার বাহিরে থেকে নিয়ে আসছেন, খাচ্ছেন।”

বক্তব্যে হরতাল-অবরোধে নিহত স্মরণে আগামী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস কাব্লের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করারও কর্মসূচি দেন তিনি।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ শিরীন আখতার, মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান, ইসমত কাদির গামা, শ্রমিক নেতা ওসমান আলী, আবুল হোসেইন, বদরুদ্দোজা নিজাম, আজাহার আলী, রুস্তম আলী খান ও ইসমাইল হোসেন বাচ্চু প্রমুখ।

সমাবেশ শেষে শাজাহান খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাংলামটরে মোড়ে গিয়ে শেষ হয়।