২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ভূমি অফিসে আগুন

টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়ন ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 12:03 AM

Updated : 22 Aug 2022, 11:42 AM

টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মোস্তফা জানান, বুধবার রাত সোয়া ৯টার দিকে ১০/১৫ জন যুবক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে অফিসের বেশকিছু কাগজ এবং আসাবাবপত্র পুড়ে গেছে বলে জানান তিনি।

এদিকে, ঘটনার পরপরই জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এস এম মহিউদ্দিন খান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।