২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের প্রতিবাদে ৮ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

হরতাল-অবরোধের প্রতিবাদে বরিশালে আট কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে সাধারণ মানুষ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 04:39 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দীর্ঘ মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহন করেছে।

গৌরনদী উপজেলার বাটাজোর বন্দর থেকে আশোকাঠী পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে হরতাল-অবরোধের নামে মানুষ হত্যার প্রতিবাদ জানান শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ।

ঘণ্টাব্যাপী  এ মানববন্ধন থেকে হরতাল-অবরোধ প্রত্যাহার করে নিতে ২০ দলীয় জোটের প্রতি আহ্বান জানান বক্তারা।

একইসঙ্গে নাশকতাকারী এবং তাদের হুকুমদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, মাহিলাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী প্রমুখ।