বরগুনায় ১১টি পেট্রোল বোমা উদ্ধার
বরগুনা সদরে এক বাড়ি থেকে ১১টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
বরগুনা সদর থানার ওসি রিয়াজ হোসেন জানান, বুধবার দুপুরে উপজেলার ইটবাড়িয়া এলাকার দেওয়ান বাড়িতে বোমাগুলো পাওয়া যায়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
বরগুনার পুলিশ কর্মকর্তা বলেন, দেওয়ান বাড়ির গোয়াল ঘরের পাশে রাখা লাকড়ির স্তূপের ভেতরে পেট্রোল বোমাগুলো পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি রিয়াজ।
