২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজৈরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

মাদারীপুরের রাজৈর উপজেলায় দুই দিন ধরে নিখোঁজ এক যুবকের লাশ পাওয়া গেছে, যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 01:12 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন জানান, বুধবার সকালে বদরপাশা ইউনিয়নের কাজীকাঁঠাল গ্রামে সোহেল শিকদার (২৮) নামের ওই যুবকের লাশ পাওয়া যায়।

নিহত সোহেল বদরপাশা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘ দিন তিনি দুবাইয়ে ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে রাজৈর থানার এসআই কামাল হোসেন জানান, সোহেল দুই দিন ধরে নিখোঁজ ছিলেন।

বদরপাশা ইউনিয়েনের কাজীকাঁঠাল গ্রামের একটি ইরি ক্ষেতের মেশিন ঘর থেকে সোহেলের লাশটি উদ্ধার হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আরেক এসআই রমজান।

“প্রাথমিক ভাবে ধারণা করছি সোহেলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে,” বলেন ওসি আনোয়ার।

লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।