২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা ডিসি অফিসে বোমা সদৃশ্য বস্তু

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমের পাশ থেকে পেট্রল বোমা সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 09:30 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

মঙ্গলবার রাত ৮টার দিকে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সী জানান, গোপন খবর পেয়ে থানা পুলিশ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের রেকর্ড রুম ও পাশের ঝিনুক বিদ্যাপীঠের মাঝের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে।

কেউ নাশকতামূলক কাজে ব্যবহার করার জন্য পেট্রোল বোমা সদৃশ্য বস্তুগুলো ওখানে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।