২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ৪ পুলিশ হত্যার আসামি গ্রেপ্তার

গাইবান্ধার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ কনস্টেবল হত্যা মামলার পলাতক আসামি আব্দুস ছাত্তারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 09:05 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

মঙ্গলবার বিকালে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের রামভদ্রা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ছাত্তার ওই গ্রামের প্রয়াত জমির উদ্দিনের ছেলে এবং স্থানীয় জামায়াতকর্মী বলে জানিয়েছে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুস ছাত্তার চার পুলিশ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি।

২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত শিবির কর্মীরা বামনডাঙ্গাসহ সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তান্ডব চালায়। ওই দিন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করে তারা।