২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আইনজীবী সমিতিতে ভোট চলছে

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 01:38 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে ভোটার ৩ হাজার ৪০১ জন। তিনটি প্যানেলে ১৯টি পদের জন্য লড়ছেন ৪৯ জন।

নির্বাচন কর্মকর্তা ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শানিতপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।

“ভোটার উপস্থিতিও ভালো। আশাকরি নির্বিঘ্নে ভোটগ্রহণ শেষ করতে পারব।”

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদপ্রার্থী মো. মুজিবুল হক ও সাধারণ সম্পাদক প্রার্থী মেজবাহ উদ্দিন চৌধুরী।

বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী মো. কফিল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. এনামুল হক।

দুর্নীতিমুক্ত ঐক্য প্রত্যয়ী সমমনা আইনজীবী সংসদের পক্ষে সভাপতি প্রার্থী আখতার কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রার্থী এস এম জাহিদ বীরু।