২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে গুলিতে চাকমা যুবক নিহত

রাঙামাটি সদরে দুর্বৃত্তের গুলিতে সিএনজি অটোরিকশাচালক এক চাকমা যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 10:20 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

সেমাবার রাতে খামার পাড়া এলাকায় এ হামলায় নিহত বাবুগুল চাকমা (২২) লংগদু উপজেলার বড়াদম গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি সোহেল ইমতিয়াজ জানান, রাত ৮টার দিকে কয়েকজন সঙ্গীসহ উপজেলা সদরের সাপছড়ি ইউনিয়নের খামার পাড়া এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন বাবুগুল চাকমা।

এ সময় একদল দুর্বৃত্ত দুটি সিএনজি অটোরিকশায় এসে ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলে বাবুগুল চাকমা নিহত হন।

তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি বলে জানান ওসি।