পালক মাকে হত্যার দায়ে ফাঁসি
ঠাকুরগাঁওয়ে পালক মাকে হত্যার দায়ে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন সোমবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত ফয়সাল ইসলাম (২১) ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি বদিউজ্জামান বাদলের পালিত ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৮ জানুয়ারি দুপুরে ঠাকুরগাঁও শহরের আশ্রামপাড়া এলাকার নিজ বাসায় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি বদিউজ্জামান বাদলের স্ত্রী উম্মে কুলসুমকে (৬২) শ্বাসরোধ ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। এরপর লাশ খাটের নিচে ফেলে রাখে হত্যাকারী।
পুলিশ লাশ উদ্ধার করে এবং এরপর তাদের পালিত ছেলে ফয়সাল ইসলামকে গ্রেপ্তার করে।
এরপর ফয়সালের বিরুদ্ধে এই পালক মাকে হত্যার অভিযোগে মামলা করা হয়।
