২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু রাজনীতিতে ফেরার আহ্বান মুক্তিযোদ্ধাদের

অবরোধ-হরতালের নামে মানুষ পুড়ে হত্যা বন্ধ করে সুষ্ঠু রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 06:31 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

সোমবার নীলফামারী শহরে এক মানববন্ধনে তারা ২০ দলীয় জোটের নেতাদের উদ্দেশে এ আহ্বান জানান।

‘হঠাও সন্ত্রাস বাঁচাও দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক মানববন্ধনে বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষার নামে অবরোধ-হরতালের মতো সহিংস কর্মসূচি দিয়ে দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা চালাচ্ছেন।

পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছেন।

এসব রাজনীতি করার জন্য মুক্তিযোদ্ধার দেশ স্বাধীন করেননি বলে জানান বক্তারা।

এখনও সময় আছে উল্লেখ করে তারা নাশকতাকারীদের সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান।

এরপরও একাত্তরের পরাজিত শক্রদের মতো সন্ত্রাসী, নৈরাজ্যকারীদের প্রতিহত করতে তারা আবার অস্ত্র হতে নিতে বাধ্য হবেন বলে জানান।

দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরের সামনে এ মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নীলফামারী জেলা কমান্ড।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ফজলুল হকের সভাপতিত্ব মানববন্ধনে জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার শওকত আলী টুলটুল, সদর উপজেলা কমান্ডার শহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কাজী মাহবুবুল হক দোদুল, সাধারণ সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, মুক্তিযোদ্ধা সন্তান আনিসুজ্জামান রুমি, আল-আমিন হোসনে, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।