২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে মালদ্বীপে নতুন দূতের সাক্ষাত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার রিয়ার এডমিরাল সারোয়ার হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 05:44 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

সোমবার বিকালে সারোয়ার হোসেন বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চমৎকার দ্বি-পাক্ষিক সম্পর্ক বিদ্যমান।

তিনি দু’দেশের দ্বিপাক্ষিক, বাণিজ্যিক ও সহযোগিতার সম্পর্ক আরও উন্নয়নে কাজ করার জন্য নতুন হাইকমিশনারের প্রতি আহ্বান জানান।

আবদুল হামিদ এসময় সারোয়ার হোসেনের সার্বিক সাফল্য কামনা করেন।