২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড সন্ত্রাস: চাচা-ভাতিজার যাবজ্জীবন

চার বছর আগে জামি সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে এসিড দিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 02:51 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন বিচারক শেখ মো. নাসিরুল হক।

সাজাপ্রাপ্তরা হলেন- সোহরাব আলী (৪৯) ও তার ভাতিজা নজরুল ইসলাম (৩৪)। তাদের বাড়ি সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামে।

যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সাজাও হয়েছে বলে জানিয়েছেন সরকার পক্ষের অতিরিক্ত পিপি সিরাজুল হক সরকার।   

২০১১ সালের ১২ ফেব্রুয়ারি গভীর রাতে জরিনা খাতুনকে (৫২) এসিড ছুড়ে ঝলসে দেয় ওই দুই জন। তারা জরিনারই আত্মীয় বলে মামলা সূত্রে জানা যায়।

মামলার বরাত দিয়ে আইনজীবী সিরাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ ছিল। এরই জেরে জরিনাকে তার বাড়ির সামেনে এসিড নিক্ষেপ করে ওই দুজন।

পরে এ ঘটনায় জরিনার ছেলে রুহুল আমিন বাদী হয়ে সোহরাব ও নজরুলকে আসামি করে সদর থানায় মামলা করেন।