২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরাকের দূতের বিদায়ী সাক্ষাত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত শাকির কাশিম মাহদী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 08:03 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

রোববার ইরাকের রাষ্ট্রদূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি বিদায়ী রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।

“বাংলাদেশ-ইরাকের মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য রাষ্ট্রপতি এসময় বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।”

সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বেশকিছু আধা দক্ষ ও দক্ষ শ্রমিক ইরাকে কাজ করেছে। ইরাকের সংস্কৃতি এবং মূলবোধ সম্পর্কেও এদের ধারণা রয়েছে। ইরাকের অবকাঠামোগত উন্নয়নে এই শ্রমিকরা অংশ নিতে পারে।

“বাংলাদেশ ইরাকের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়। দু্টি দেশই, অভিন্ন বিশ্বাস এবং সংস্কৃতি লালন করে।”

বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

এসময় বাংলাদেশের মানুষের অতিথিপরায়নতার প্রশংসাও করেন তিনি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা এসময় উপস্থিত ছিলেন।