২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে ১৭শ কার্টন সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭শ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 07:10 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন জানান, রোববার বিমানবন্দরে জমে থাকা লাগেজ তল্লাশি করে অবৈধভাবে আমদানি করা তিনটি বিদেশি ব্রান্ডের ১৭৬২টি কার্টন সিগারেট জব্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এর মধ্যে মো. ইসমাইল আলীর নামে আসা বেশ কয়েকটি লাগেজ থেকে ১৩৬০ কার্টন ব্লাক, ৩০২ কার্টন ডানহিল এবং ১০০ কার্টন ট্রিপল ফাইভ ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।

জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য প্রায় ৫৩ লাখ টাকা বলে জানান তিনি।