২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় গভীর রাতে একজনকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তার স্ত্রী, মদ্যপ স্বামীকে রাগের বশে হত্যার কথা পুলিশকে বলেছেন তিনি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 03:02 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

নিহত তাপস (২৮)দুর্গাপুরের সিংগা গ্রামের লক্ষীন্দরের ছেলে। ১০ বছর আগে বিয়ের পর থেকে মহিপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন তিনি।

স্ত্রী পিরিনা মারান্ডি (২৫) রোববার সকালে থানায় গিয়ে স্বামীকে হত্যার কথা জানানোর পর তাপসের লাশ উদ্ধার করা হয় বলে দুর্গাপুর থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাপসকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করার কথা পিরিনা স্বীকার করেছেন।

“রাতে তার স্বামী তাপস মাতাল অবস্থায় বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালাগালি করায় রাগ করে বটি দিয়ে তার মাথায় ও হাতে তিনটি কোপ দেন পিরিনা। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তাপসের মৃত্যু হয়।”

এই দম্পতির একটি সন্তান রয়েছে।