২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

গাজীপুরের জয়দেবপুরে অভিযান চালিয়ে পিস্তলসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 10:24 AM

Updated : 22 Aug 2022, 11:40 AM

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেন- ছয়দানা হাজীপুর পুকুর এলাকার মো. রোকনুজ্জামান রাসেল (৩২) ও  উত্তর খাইলকুর এলাকার মো. সোহেল রানা (৩০)।

র‌্যাবের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান রাজীব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি রাত পৌনে ১২টার দিকে হাজীর পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়।

“ওই এলাকায় কয়েকজন অস্ত্রধারী অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সমবেত হয়েছে- এ তথ্য পেয়ে র‌্যাব-১-এর লেফটেন্যান্ট কমান্ডার কাজী মো. শোয়াইবের নেতৃতে র‌্যাবের দলটি অভিযানে যায়। এসময় দুই যুবকের কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।”

আটকরা জয়দেবপুর থানাসহ জেলার বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে বলেও র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।