২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

নীলফামারীর সৈয়দপুরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 12:02 AM

Updated : 22 Aug 2022, 11:40 AM

নিহত তাহেরা বেগম (৪৫) সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক মাহবুবার রহমানের স্ত্রী।

সৈয়দপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, শনিবার বিকালে সৈয়দপুর পৌরসভার সাহেবপাড়া এলাকায় রেলওয়ে আঞ্চলিক স্কাউট ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের উদ্ধৃত করে তিনি বলেন, সৈয়দপুর রেলওয়ে আঞ্চলিক স্কাউট ভবনের দ্বিতীয় তলায় স্ত্রীকে নিয়ে বাস করেন মাহবুবুর। বিকালের দিকে বাড়িতে একা পেয়ে দুর্বৃত্তরা তাহেরাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে তাকে স্থানীয় রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা ইসমাইল।