২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ধর্মঘটের বার্তা দিয়ে বিবৃতি

ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করণ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের পদত্যাগের দাবিতে রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট ডেকেছে ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 11:53 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ ধর্মঘটের ডাক দেন।

ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান এখন নির্বাসিত। এ সমস্যা সমাধানের জন্য সময়সীমা বেঁধে দিলেও তার কোন সুফল সরকারি ছাত্র সংগঠন ছাড়া অন্য কেউ পায়নি। এর অন্যতম কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একজন ‘দলকানা’ উপাচার্যের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

সাধারণ শিক্ষার্থীদের অভিভাবকত্ব না করে ছাত্রলীগের অভিভাবক হয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাচ্ছেন বলেও অভিযোগ করে ছাত্রদল।

বিবৃতিতে বলা হয়, যতদিন পর্যন্ত সকল সাধারণ ছাত্র-ছাত্রীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত ছাত্র ধর্মঘট চলবে।