মাদারীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মাদারীপুরের কালকিনিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন।
কালকিনি থানার ওসি কৃপাসিন্ধু বালা জানান, শনিবার বিকালে উপজেলার ভুরঘাটায় এঘটনায় নিহত হিরোন মিয়ার (৩২) বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এঘটনায় আহত তার স্ত্রী আফসানাকে (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে আফসানাকে নিয়ে হিরোন মোটরসাইকেলে করে ভুরঘাটার দিকে যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাক তাদের চাপা দিয়ে যায়।
আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় হিরোনের মৃত্যু হয়।
