লালমনিরহাটে ডোবা থেকে গ্রেনেড উদ্ধার
লালমনিরহাটের বিডিআর হাটের বছিরটারী এলাকায় রেলওয়ের পরিত্যক্ত ডোবা থেকে নিষ্ক্রিয় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে ডোবায় মাছ ধরতে জাল ফেললে গ্রেনেডটি উঠে আসে।
পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ তা নিয়ে যায়।
সদর থানার এসআই শাহজাহান আলী জানান, গ্রেনেডটি অনেক পুরনো ও নিষ্ক্রিয়। এটি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।
“এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে বলে ধারণা করা যাচ্ছে,” বলেন তিনি।
