২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় দুটি বাসে আগুন

বিএনপি জোটের টানা অবরোধের মধ্যে চুয়াডাঙ্গার জীবননগরে দুটি বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 03:26 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

শনিবার সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে বলে জীবননগর থানার ওসি হুমায়ূন কবির জানিয়েছেন। একটি বাস পুড়ে গেলেও অন্য বাসটির আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা।

ওসি হুমায়ূন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা এবং খুলনা থেকে ছেড়ে আসা বাস দুটি শুক্রবার রাতে জীবন নগরে পৌঁছে। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় সকাল ৬টার দিকে এই দুটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এদিকে বাসে আগুন দেওয়ার অভিযোগে জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। দৌলতগঞ্জের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ কর্মকর্তা হুমায়ূন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসে আগুন দেওয়ার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে।”

নাশকতার সুনির্দিষ্ট অভিযোগে শাহজাহানের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।