পিরোজপুরে পুলিশ ফাঁড়িতে অগ্নিকাণ্ড
পিরোজপুর সদরের শিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজার পুলিশ ফাঁড়িতে অগ্নিকাণ্ডে গুলি ও পুলিশের পোশাকসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
গুলি পোড়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার এ ঘটনায় বাজার ও আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ওই ফাঁড়িতে ২০ জন পুলিশ সদস্য ছিলেন। এদের মধ্যে ওইদিন সকালে এক সদস্য বিছানায় মোবাইল ফোন রেখে চার্জ দিচ্ছিলেন।
কিছুক্ষণের মধ্যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিছানায় আগুন ছড়িয়ে পড়লে দুটি বিছানা, দুটি মোবাইল ফোন সেট, শট গানের গুলি, পুলিশ সদস্যের ইউনিফর্ম ও আসবাবপত্রে আগুন ছড়িয়ে পড়ে।
তবে, এটি কোনো নাশকতা নয়, দুর্ঘটনা বলে মনে করেন অতিরিক্ত পুলিশ সুপার।
শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাঁন শিকদার জানান, আগুন লাগার পরপরই ফাঁড়ির পুলিশ ও ফায়ার সার্ভিস আগুণ নিয়ন্ত্রণে আনে।
