২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী ও এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 05:24 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের সুমিলপাড়া এলাকায় সাইকেল চালানো শেখার সময় ট্রাকচাপায় মো. প্রান্ত (১০) নিহত হয়।

প্রান্ত ওই এলাকার শাহজাহানের ছেলে।

পুলিশ ট্রাকের চালক মনির হোসেনকে আটক করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই ফরিদুল।

ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় কভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী তিন জন গুরুতর আহত হয়।

আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  জয়নাল আবেদীনকে (১৯) মৃত ঘোষণা করেন।

আহত দুজন ওই এলাকার শাহীন মিয়া (২২) ও রিয়াদ মিয়া (২১)। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জয়নাল আবেদীন উপজেলার ডহরগাঁও এলাকার সাত্তার আলীর ছেলে। সে গোলাকান্দাইল মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

এবার এসএসসি পরীক্ষায় ভুলতা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে তার পরীক্ষা কেন্দ্র ছিল বলে তার পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছে। 

এসআই রবিউল আরও জানান, কভার্ডভ্যানটি আটক করা হয়েছে।