২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘের চামড়াসহ গ্রেপ্তার ১

সাতক্ষীরার তালা উপজেলায় বাঘের চামড়াসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 09:16 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বৃহস্পতিবার বিকালে কুমিরা এলাকা থেকে দ্বীন মো. গাইনকে গ্রেপ্তার করা হয়। তিনি শ্যামনগরের খলিসাবুনিয়া গ্রামের গোলাম মো. গাইনের ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে কুমিরা এলাকায় অভিযান চালায় র‌্যাব-৬ এর একটি দল। সেখান থেকে গাইনকে বাঘের একটি চামড়াসহ গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে তালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।