২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ট্রাকে আগুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পাটখড়ি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে, এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 08:38 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কের কাতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পলাশবাড়ী থানার ওসি মুজিবুর রহমান জানান, উপজেলার কাশিয়াবাড়ী থেকে পাটখড়ি নিয়ে একটি ট্রাক পলাশবাড়ী আসছিল। পথে ট্রাকের গতিরোধ করে চালক ও তার সহকারীকে নামিয়ে দেয় দুর্বৃত্তরা।

পরে ট্রাকের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। এ সময় ঘটনাস্থলের পাশে থাকা পুলিশ স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।