২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কারাভোগের পর দেশে ফিরল ২১ যুবক

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরেছে ২১ যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 07:10 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

বৃহস্পতিবার দুপুরে বেনাপোল সীমান্তে তাদেরকে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ।

বেনাপোল চেক পোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা অবৈধ পথে এদেররকে ভারতে পাচার করে।

ভারতের গিয়ে কাজের সন্ধানে কাশ্মির শহরে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে তারা আটক হন।

তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের চার বছর কারাদণ্ড দেয়। জম্মু আমপালা কারাগারে সাজা ভোগ শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তারা দেশে ফিরেছেন।

তাদেরকে বেনাপোল পোর্ট থানার হস্তান্তর করা হয়েছে বলে ইমিগ্রেশন ওসি জানান।

হস্তান্তর অনুষ্ঠানের বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরা হলেন, খুলনার মামুন হোসেন (৩২), ঢাকার রফিকুল ইসলাম (২৬), আবু সাইদ (৩৬), সুনামগজ্ঞের লুৎফর রহমান (৩২), আবুল বাসার (৩২), দোলামিয়া (৩৩), আলী হায়দার (৪০), বদরুল আলম (৩২), আশিক (২৫), জহির (৩১), আমজাদ হোসেন (৩০), কাহার (২৮), মুক্তার আলি (৩৩), আকুল হোসেন (৩৫), ইমরান হোসেন (২৮), লিটন হোসেন (২৪),  সাইফুল ইসলাম (৩২), জসিম উদ্দিন (৩৩), আমির হোসেন (৩৬), হেদায়েত উল্যা (৩৩) ও নজরুল ইসলাম (৩২)।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে ২১ যুবককে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।